জিয়া হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, বলছে সেনাবাহিনী
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার একজন দীর্ঘদিনের পলাতক আসামি মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৪৫ বছর ধরে অন্যত্র আত্মগোপন করে থাকা এই সাবেক সেনা কর্মকর্তাকে বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার আইএসপিআরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, মোজাফফর হোসেন অবসরপ্রাপ্ত নন। সেনাবাহিনীর বিধান অনুযায়ী তিনি এখনো চাকরির পদমর্যাদায় আছেন বলে জানা গেছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পরবর্তী আইনানুগ এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সংঘটিত বিপথগামী সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনার পর থেকেই মামলার এজাহারনামায় নাম থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর।
সম্পর্কিত খবর
দায়িত্বে অবহেলার দায়ে অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তা বরখাস্ত
৫৫ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি, ১৫ দিনে স্বস্তির আশ্বাস
লোডশেডিংয়ে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী অমিত, সেপ্টেম্বরেই উন্নতির আশা
মেট্রো স্টেশনের পাশে অস্বাভাবিক চলাফেরা, ৪০০ ইয়াবাসহ গ্রেফতার যুবক
মিরপুরে গণগ্রেপ্তার: ২৪ ঘণ্টায় সাত থানার অভিযানে গ্রেফতার ১৩০ জন
কারিগরি শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক হলেন উবায়দুল হক

আরও পড়ুন

জিয়া হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, বলছে সেনাবাহিনী
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার একজন দীর্ঘদিনের পলাতক আসামি মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ৪৫ বছর ধরে অন্যত্র আত্মগোপন করে থাকা এই সাবেক সেনা কর্মকর্তাকে বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আটকের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৃহস্পতিবার আইএসপিআরের পরিচালক লে. কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, মোজাফফর হোসেন অবসরপ্রাপ্ত নন। সেনাবাহিনীর বিধান অনুযায়ী তিনি এখনো চাকরির পদমর্যাদায় আছেন বলে জানা গেছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পরবর্তী আইনানুগ এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সংঘটিত বিপথগামী সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনার পর থেকেই মামলার এজাহারনামায় নাম থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর।
সম্পর্কিত খবর
দায়িত্বে অবহেলার দায়ে অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তা…
৫৫ বছরে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি, ১৫ দিনে স্বস্তির…
লোডশেডিংয়ে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী অমিত, সেপ্টেম্বরেই উন্নতির আশা
মেট্রো স্টেশনের পাশে অস্বাভাবিক চলাফেরা, ৪০০ ইয়াবাসহ গ্রেফতার…
মিরপুরে গণগ্রেপ্তার: ২৪ ঘণ্টায় সাত থানার অভিযানে গ্রেফতার…