সবুজের সমারোহে সেনাবাহিনী, ১১ লাখেরও বেশি বৃক্ষরোপণের উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ৬:১৯ পিএম
সবুজের সমারোহে সেনাবাহিনী, ১১ লাখেরও বেশি বৃক্ষরোপণের উদ্যোগ

জলবায়ুর ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা নিতে বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশের বিভিন্ন সেনানিবাস, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের উপযুক্ত স্থানে ১১ লাখ ৩৬ হাজারেরও বেশি গাছের চারা রোপণ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর উদ্বোধন করেন তিনি।

এবারের কর্মসূচির প্রতিপাদ্য বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র গাছ লাগানো নয়, এসব গাছের যথাযথ যত্ন ও সংরক্ষণ করা হয়, যার ফলে সেনানিবাসগুলো সবুজে ঘেরা থাকে। এবার ফলদ, বনজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক প্রজাতির গাছ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিবেশের উন্নতি ও দেশের বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষকে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করা এই কর্মসূচির মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...