প্রবাসীদের হজে যাওয়ার সুযোগ: জানুন ২০২৭ সালের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া
পবিত্র হজ পালনের আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০২৭ সালের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া চলমান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের কোটায় সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে চাইলে এনআরবি নাগরিকদের অনলাইনে নির্দিষ্ট তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ই-হজ সিস্টেমের মাধ্যমে এই নিবন্ধন করতে হবে। এ সময় আবেদনকারীকে তার বৈধ বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এছাড়া যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ সক্রিয় একটি মোবাইল নম্বর ও বাংলাদেশের যেকোনো ব্যাংকের হিসাবের বিবরণ প্রদান বাধ্যতামূলক। তবে একই পরিবারের একাধিক সদস্য চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।
প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ শর্ত হলো, নিবন্ধনকালে তাদের অবশ্যই নিজেদের পরিচয় এনআরবি বা নন-রেসিডেন্স বাংলাদেশি হিসেবে উল্লেখ করতে হবে। পাশাপাশি বর্তমানে যে দেশে তারা বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখসহ সেখানকার বৈধ বসবাসের প্রমাণপত্র ডকুমেন্ট আপলোড করতে হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শীঘ্রই ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করা হবে। এরপর আগ্রহীরা ই-হজ পোর্টালে ঘোষিত প্যাকেজ নির্বাচন করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

প্রবাসীদের হজে যাওয়ার সুযোগ: জানুন ২০২৭ সালের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া
পবিত্র হজ পালনের আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০২৭ সালের প্রাক-নিবন্ধন প্রক্রিয়া চলমান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের কোটায় সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে চাইলে এনআরবি নাগরিকদের অনলাইনে নির্দিষ্ট তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ই-হজ সিস্টেমের মাধ্যমে এই নিবন্ধন করতে হবে। এ সময় আবেদনকারীকে তার বৈধ বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের তথ্য এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। এছাড়া যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ সক্রিয় একটি মোবাইল নম্বর ও বাংলাদেশের যেকোনো ব্যাংকের হিসাবের বিবরণ প্রদান বাধ্যতামূলক। তবে একই পরিবারের একাধিক সদস্য চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।
প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ শর্ত হলো, নিবন্ধনকালে তাদের অবশ্যই নিজেদের পরিচয় এনআরবি বা নন-রেসিডেন্স বাংলাদেশি হিসেবে উল্লেখ করতে হবে। পাশাপাশি বর্তমানে যে দেশে তারা বসবাস করছেন, সেই দেশের নাম উল্লেখসহ সেখানকার বৈধ বসবাসের প্রমাণপত্র ডকুমেন্ট আপলোড করতে হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শীঘ্রই ২০২৭ সালের হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করা হবে। এরপর আগ্রহীরা ই-হজ পোর্টালে ঘোষিত প্যাকেজ নির্বাচন করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…