রমনায় এসি মেরামত করতে গিয়ে ৪ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর রমনা থানার ইস্কাটন এলাকায় এসি মেরামতের কাজ করতে গিয়ে চার তলা ভবন থেকে পড়ে মো. ইয়ামীন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ইস্কাটন রোডের একটি বাসার চার তলায় এসির কাজ করছিলেন ইয়ামীন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হলেও বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জামাল জানান, তারা পেশায় এসি মেরামতকারী। দুর্ঘটনার সময় ইয়ামীন ওই বাসার উপরে কাজ করছিলেন। হঠাৎ তিনি পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ইয়ামীনের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। বর্তমানে তিনি রমনার ইস্কাটন এলাকায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনা সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
বাকলিয়ায় চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৪
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক আহত
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয় দুর্গাপূজা
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের জালে আটক…
নাশকতার মামলায় যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

রমনায় এসি মেরামত করতে গিয়ে ৪ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর রমনা থানার ইস্কাটন এলাকায় এসি মেরামতের কাজ করতে গিয়ে চার তলা ভবন থেকে পড়ে মো. ইয়ামীন (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ইস্কাটন রোডের একটি বাসার চার তলায় এসির কাজ করছিলেন ইয়ামীন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হলেও বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জামাল জানান, তারা পেশায় এসি মেরামতকারী। দুর্ঘটনার সময় ইয়ামীন ওই বাসার উপরে কাজ করছিলেন। হঠাৎ তিনি পড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ইয়ামীনের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। বর্তমানে তিনি রমনার ইস্কাটন এলাকায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনা সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্পর্কিত খবর
বাকলিয়ায় চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার…
রুশ জ্বালানি চুক্তিতে ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ বললেন জেলেনস্কি
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজি চালক…
ঘোড়ায় চড়ে মায়ের আগমন, শুক্রবার থেকে শুরু শারদীয়…
কাজীপুরের যমুনায় বিদ্যুৎ শকে মাছ শিকার, নৌ পুলিশের…