ইসলামাবাদে বাংলাদেশ মিশনে সার্ক মহাসচিব, নতুন চ্যান্সেরি ঘুরে দেখলেন
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের মহাসচিব গোলাম সারওয়ার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। গতকাল বুধবার (১৫ জুলাই) হাইকমিশনে উপস্থিত হলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
পরিদর্শনকালে সার্ক মহাসচিব ইসলামাবাদের ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন এবং এর অবকাঠামো ও সৌন্দর্য দেখে মুগ্ধ হন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক মো. ওয়াসিম শাহজাদ চৌধুরী এবং হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরের শেষ পর্যায়ে মহাসচিব গোলাম সারওয়ার হাইকমিশন প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন এবং উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন। বাংলাদেশি কূটনীতিকরা মহাসচিবের এই সফরকে দুই দেশের সম্পর্ক ও সার্ক কার্যক্রমের জন্য তাৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪ হাজার টাকা…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার হাসপাতাল উদ্বোধন
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…

আরও পড়ুন

ইসলামাবাদে বাংলাদেশ মিশনে সার্ক মহাসচিব, নতুন চ্যান্সেরি ঘুরে দেখলেন
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কের মহাসচিব গোলাম সারওয়ার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। গতকাল বুধবার (১৫ জুলাই) হাইকমিশনে উপস্থিত হলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
পরিদর্শনকালে সার্ক মহাসচিব ইসলামাবাদের ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স ঘুরে দেখেন এবং এর অবকাঠামো ও সৌন্দর্য দেখে মুগ্ধ হন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক মো. ওয়াসিম শাহজাদ চৌধুরী এবং হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা, উপ-হাইকমিশনার, প্রেস কাউন্সিলরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরের শেষ পর্যায়ে মহাসচিব গোলাম সারওয়ার হাইকমিশন প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন এবং উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন। বাংলাদেশি কূটনীতিকরা মহাসচিবের এই সফরকে দুই দেশের সম্পর্ক ও সার্ক কার্যক্রমের জন্য তাৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
সীমান্ত উত্তেজনা: আফগান ভূখণ্ডে ১০ পয়েন্টে পাকিস্তানের হামলা
বাজারে সোনার দাম: এক ভরি ২ লাখ ৩৪…
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের…
বাবার স্বপ্নপূরণে ২২ বছর অপেক্ষা: বরুড়ায় ২০ শয্যার…
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…