পটিয়ায় বন্যার্তদের পাশে চেম্বার পরিচালক, ২৫০০ পরিবারে ত্রাণ বিতরণ

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ৮:৫২ এএম
পটিয়ায় বন্যার্তদের পাশে চেম্বার পরিচালক, ২৫০০ পরিবারে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের পটিয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে ইসমাইল-মরিয়ম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক শফিউল আলম বাদশার উদ্যোগে গত বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার ধলঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে শফিউল আলম বাদশা বলেন, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এটি কোনো দান নয়; দুর্দিনে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। তিনি জানান, ধলঘাট ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবে তার প্রতিষ্ঠান।

এসম উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, বিএনপি নেতা আবুল হাসেম, নূর হোসেন, ইমতিয়াজ উদ্দীন, মাহামুদুল হক, মাসুদ রানা মেম্বার এবং অরুণ বিকাশ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...