হাটহাজারী থেকে গ্রেফতার হলেন মহেশখালী হত্যা মামলার পলাতক প্রধান আসামি
কক্সবাজারের মহেশখালীতে রহমত উল্লাহ হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি মোহাম্মদ এনামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম এবং র্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। তথ্য অনুযায়ী, ২০২০ সালের হত্যা মামলার পর থেকে এনাম হাটহাজারীর ওই এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন।
মহেশখালীর রাজুয়ারঘোনা এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে এনাম ২০২০ সালের ১৯ মে মহেশখালী থানায় করা রহমত উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
সংসদে ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ নেই বলে ক্ষোভ রুমিন ফারহানার
সংসদে অকথ্য গালি শুনলেন রুমিন ফারহানা, বললেন এ যেন আওয়ামী…
বাস ডাম্পিং বিরোধে মহাখালীতে দুই ঘণ্টার অবরোধ, এবার স্বাভাবিক যান…
ফোন হ্যাক ও ভয়েস ক্লোনের ভয়ে এমপিদের সতর্ক করলেন চিফ…
কৃষ্টি-সংস্কৃতি মাথায় রেখে শিক্ষা সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির
ফটিকছড়ির বিয়ের মেহেদি অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

আরও পড়ুন

হাটহাজারী থেকে গ্রেফতার হলেন মহেশখালী হত্যা মামলার পলাতক প্রধান আসামি
কক্সবাজারের মহেশখালীতে রহমত উল্লাহ হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি মোহাম্মদ এনামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম এবং র্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। তথ্য অনুযায়ী, ২০২০ সালের হত্যা মামলার পর থেকে এনাম হাটহাজারীর ওই এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে ছিলেন।
মহেশখালীর রাজুয়ারঘোনা এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে এনাম ২০২০ সালের ১৯ মে মহেশখালী থানায় করা রহমত উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
সংসদে ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ নেই বলে ক্ষোভ…
সংসদে অকথ্য গালি শুনলেন রুমিন ফারহানা, বললেন এ…
বাস ডাম্পিং বিরোধে মহাখালীতে দুই ঘণ্টার অবরোধ, এবার…
ফোন হ্যাক ও ভয়েস ক্লোনের ভয়ে এমপিদের সতর্ক…