মৌলভীবাজারে বন্যাদুর্গতদের চিকিৎসা ও ত্রিপ্রণোদনী দিল বাফওয়া
মৌলভীবাজারে বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকার মানুষদের জন্য মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। গত বুধবার (১৫ জুলাই) জেলার রাজনগরে বাফওয়া সভানেত্রী সালেহা খানের নির্দেশনায় এবং স্থানীয় র্যাডার ইউনিটের তত্ত্বাবধানে এক বিশেষ চিকিৎসা ও ত্রাণ ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় বিমান বাহিনীর চিকিৎসক দল বন্যাদুর্গত বিভিন্ন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। পাশাপাশি, বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং অসহায় পরিবারগুলোর জন্য শুকনো খাবার বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ও বাফওয়ার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধান সব বেস ও ইউনিটকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। জরুরি প্রয়োজনে উদ্ধারকাজ চালানোর জন্য রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
মৌলভীবাজারে বন্যাদুর্গতদের চিকিৎসা ও ত্রিপ্রণোদনী দিল বাফওয়া
মৌলভীবাজারে বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকার মানুষদের জন্য মানবিক সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। গত বুধবার (১৫ জুলাই) জেলার রাজনগরে বাফওয়া সভানেত্রী সালেহা খানের নির্দেশনায় এবং স্থানীয় র্যাডার ইউনিটের তত্ত্বাবধানে এক বিশেষ চিকিৎসা ও ত্রাণ ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় বিমান বাহিনীর চিকিৎসক দল বন্যাদুর্গত বিভিন্ন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। পাশাপাশি, বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং অসহায় পরিবারগুলোর জন্য শুকনো খাবার বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ও বাফওয়ার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধান সব বেস ও ইউনিটকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। জরুরি প্রয়োজনে উদ্ধারকাজ চালানোর জন্য রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…