রাষ্ট্রপতির বাণীতে জুলাই গণঅভ্যুত্থান: কোনো দলের নয়, জনগণের ঐক্যের ফল

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ২:১৪ এএম
রাষ্ট্রপতির বাণীতে জুলাই গণঅভ্যুত্থান: কোনো দলের নয়, জনগণের ঐক্যের ফল

আগামীকাল ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এতে তিনি উল্লেখ করেন, গত বছরের জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়; বরং গণতন্ত্রের স্বার্থে সাধারণ মানুষের সম্মিলিত আত্মত্যাগ ও সাহসিকতার ফসল এটি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের বৈষম্য, গুম-খুন এবং ভোটাধিকার হরণের প্রতিবাদে জনগণের মনের ক্ষোভ যেভাবে বিস্ফোরিত হয়েছিল, তাই ছিল জুলাই গণঅভ্যুত্থান। তিনি রংপুরে আবু সাঈদসহ সারাদেশে যারা প্রথম দিনেই শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করেন। এছাড়াও আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ববরণ করা তরুণ-তরুণীদের প্রতি তার গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জানান।

শহীদদের এই আত্মদান রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির উৎস জনগণকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রপতি আরও জানান, জনগণের মৌলিক অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের একান্ত দায়িত্ব। শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি সব দেশপ্রেমিক নাগরিকের ত্যাগের কথা স্মরণ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...