বিশেষ দেশের স্বার্থে স্বাস্থ্য-শিক্ষা ধ্বংস করেছিল স্বৈরাচারী সরকার: তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৬ ১:১২ এএম
বিশেষ দেশের স্বার্থে স্বাস্থ্য-শিক্ষা ধ্বংস করেছিল স্বৈরাচারী সরকার: তারেক রহমান

বিগত স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট দেশের স্বার্থ এবং একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে খুশি করতে গিয়ে ওই সময়কার সরকার বাংলাদেশের শিক্ষা ও চিকিৎসা খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছিল। গতকাল বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তার স্ত্রী নিজে একজন চিকিৎসক হওয়ায় তিনি স্বাস্থ্য খাতের মাঠ পর্যায়ের বাস্তব অবস্থা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার ইচ্ছাকৃতভাবে দেশের চিকিৎসা ব্যবস্থাকে পঙ্গু করে রেখেছিল, যাতে মানুষ বাধ্য হয়ে বিদেশে চিকিৎসা নিতে যায় এবং একটি বিশেষ দেশ রোগী সরবরাহ ও চিকিৎসা বাণিজ্যের সুবিধা পায়। এছাড়া শিক্ষা খাতকে ধ্বংস করার মাধ্যমেও জাতিকে ধ্বংস করার পাঁয়তারা চালানো হয়েছিল বলে তিনি মিশরের একটি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের লেখার উদাহরণ দিয়ে মন্তব্য করেন।

এই দুই গুরুত্বপূর্ণ খাতের অবনতি রোধ ও উন্নয়নের জন্য বর্তমান সরকার বড় পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান তিনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন এনে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...