সবুজ বিদ্যালয়ে শিশুদের সৃজনশীলতা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রাথমিক শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতার ধারা অব্যাহত রাখতে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের ৬০টি জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাতন্ত্র্য তুলে ধরেছে। তারা কাগজ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী নিদর্শন, হস্তশিল্প এবং নিজেদের আঁকা ছবি প্রদর্শন করে।
স্টলগুলো ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে কুশলবিনিময় করেন এবং তাদের কাজের প্রশংসা করেন। এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আসসালামু আলাইকুম, কেমন আছ তোমরা?’ স্টলে থাকা হস্তশিল্প দেখে তিনি আরও জানতে চান, ‘এসব কি তোমরা বানিয়েছ?’ শিক্ষার্থীরা সমস্বরে ‘জি’ বলে সম্মতি জ্ঞাপন করে।
সম্পর্কিত খবর
পানি উন্নয়ন বোর্ডের জমির বিরোধে যুবদল কর্মী হত্যা: প্রধান আসামি…
যুবসমাজের হাতেই নির্মিত হবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাগদাদে ওআইসি সম্মেলনে মধ্যপ্রাচ্য সংঘাতে কার্যকর ভূমিকার আহ্বান
বাগদাদে ডি-৮ পুনর্গঠন ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিলেন বাংলাদেশ
শ্রম আদালতের মামলাজট নিরসনে দ্রুত রোডম্যাপ চান শ্রমমন্ত্রী আরিফুল হক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মুখ্য, সিটি ভোটে সৎ নেতৃত্ব চাইলেন সেলিম…

আরও পড়ুন

সবুজ বিদ্যালয়ে শিশুদের সৃজনশীলতা দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রাথমিক শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতার ধারা অব্যাহত রাখতে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের ৬০টি জেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাতন্ত্র্য তুলে ধরেছে। তারা কাগজ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী নিদর্শন, হস্তশিল্প এবং নিজেদের আঁকা ছবি প্রদর্শন করে।
স্টলগুলো ঘুরে দেখার সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে কুশলবিনিময় করেন এবং তাদের কাজের প্রশংসা করেন। এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আসসালামু আলাইকুম, কেমন আছ তোমরা?’ স্টলে থাকা হস্তশিল্প দেখে তিনি আরও জানতে চান, ‘এসব কি তোমরা বানিয়েছ?’ শিক্ষার্থীরা সমস্বরে ‘জি’ বলে সম্মতি জ্ঞাপন করে।
সম্পর্কিত খবর
পানি উন্নয়ন বোর্ডের জমির বিরোধে যুবদল কর্মী হত্যা:…
যুবসমাজের হাতেই নির্মিত হবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী…
বাগদাদে ওআইসি সম্মেলনে মধ্যপ্রাচ্য সংঘাতে কার্যকর ভূমিকার আহ্বান
বাগদাদে ডি-৮ পুনর্গঠন ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিলেন…
শ্রম আদালতের মামলাজট নিরসনে দ্রুত রোডম্যাপ চান শ্রমমন্ত্রী…
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মুখ্য, সিটি ভোটে সৎ নেতৃত্ব…