দক্ষিণ কেরানীগঞ্জে সদ্য বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে আছিয়া আক্তার মিম (২৬) নামে এক মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে এ ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিম সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের প্রয়াত মনিরুজ্জামানের মেয়ে। তার স্বামী ইমামুল ইসলাম জানান, এক মাস আগে তাদের বিয়ে হয়েছিল। নতুন বাড়ির নির্মাণকাজের জন্য তিনি বাসার বাইরে ছিলেন। বিকেলে ফিরে দোতলায় ঘুমিয়ে পড়েন। জেগে উঠে স্ত্রীকে না পেয়ে তিন তলার একটি কক্ষে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।
পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
১২-১৪ ঘণ্টা লোডশেডিংয়ে দেশ ‘পাওয়ারলেস’: সংসদে শফিকুরের অভিযোগ
দান করা সম্পত্তিতে জীবদ্দশা ভোগাধিকার: নতুন আইন ঘিরে বিতর্ক
রাত পৌনে ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু
বিয়ের মাত্র দুই মাসের মাথায় হাটহাজারীতে নববধূর ঝুলন্ত মরদেহ
নবাবগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী যুবকের মৃত্যু
দান করা সম্পত্তিতে আজীবন ভোগের অধিকার: নতুন আইন ঘিরে বিতর্ক

আরও পড়ুন

দক্ষিণ কেরানীগঞ্জে সদ্য বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসা থেকে আছিয়া আক্তার মিম (২৬) নামে এক মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে এ ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিম সিদ্ধেশ্বরী কলেজের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের প্রয়াত মনিরুজ্জামানের মেয়ে। তার স্বামী ইমামুল ইসলাম জানান, এক মাস আগে তাদের বিয়ে হয়েছিল। নতুন বাড়ির নির্মাণকাজের জন্য তিনি বাসার বাইরে ছিলেন। বিকেলে ফিরে দোতলায় ঘুমিয়ে পড়েন। জেগে উঠে স্ত্রীকে না পেয়ে তিন তলার একটি কক্ষে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।
পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
১২-১৪ ঘণ্টা লোডশেডিংয়ে দেশ ‘পাওয়ারলেস’: সংসদে শফিকুরের অভিযোগ
দান করা সম্পত্তিতে জীবদ্দশা ভোগাধিকার: নতুন আইন ঘিরে…
রাত পৌনে ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক…
বিয়ের মাত্র দুই মাসের মাথায় হাটহাজারীতে নববধূর ঝুলন্ত…
নবাবগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী যুবকের মৃত্যু
দান করা সম্পত্তিতে আজীবন ভোগের অধিকার: নতুন আইন…