যুব কর্মসংস্থানে দক্ষতাই মূল চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈষম্যহীন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়তে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চ্যালেঞ্জিং বিশ্ববাজারে টিকে থাকতে প্রযুক্তি ও চাহিদাভিত্তিক মানবসম্পদ তৈরি সরকারের মূল লক্ষ্য। মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
আগামীকাল বুধবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে এই বার্তা দেন সরকারপ্রধান। তিনি জানান, জাতিসংঘের আহ্বানে ২০১৫ সাল থেকে দিবসটি পালিত হলেও বাংলাদেশে এনএসডিএ-র মাধ্যমে এর তাৎপর্য আরও বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী পরিবর্তিত অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে এই দিবসটি উদযাপনের বিশেষ গুরুত্ব রয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিশনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, তরুণদের উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়নে ধারাবাহিকতা বজায় রেখেছে বর্তমান সরকার। দেশের পাশাপাশি বিশ্ববাজারের চাহিদা মেটাতে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণের পরিধি বৃদ্ধি করা হচ্ছে।
যুবসমাজকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকশিত করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নে নতুন গতি আসবে। একইসঙ্গে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে আইএসপি অফিসে হামলা, জড়িতদের শাস্তির দাবি
আইএসপি ব্যবসায় হামলা-চাঁদাবাজি: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায় আত্মহত্যার ইঙ্গিত
আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক
রিকশাচালক আকবর নিখোঁজ: ১৭ দিনেও সন্ধান মেলেনি
আইএসপি অফিসে হামলা-চাঁদাবাজি: ডিজিটাল অগ্রগতি হুমকিতে

আরও পড়ুন

নতুন বিবাহিতা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বর্ণনায়…