ইন্টারনেট ব্যবসায় চাঁদাবাজি-হামলা বন্ধে কঠোর ব্যবস্থার দাবি
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ওপর হামলা, ভাঙচুর এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগ। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স জানান, গত সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামে ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে চাঁদা না পেয়ে হামলা চালানো হয়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি কোনো একক ঘটনা নয়; সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আইএসপি মালিকদের ওপর হুমকি, চাপ প্রয়োগ ও হামলার ঘটনা বেড়েছে।
ইন্টারনেট অবকাঠামো দেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে আইএসপিএবি বলেছে, নিরাপদ পরিবেশ না থাকলে সামগ্রিক ডিজিটাল কার্যক্রম ব্যাহত হবে। সংগঠনটি ডিডিএন কার্যালয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির পাশাপাশি সব আইএসপি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই সর্বোচ্চ ১৯৭
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

আরও পড়ুন

ইন্টারনেট ব্যবসায় চাঁদাবাজি-হামলা বন্ধে কঠোর ব্যবস্থার দাবি
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ওপর হামলা, ভাঙচুর এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) চট্টগ্রাম বিভাগ। এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স জানান, গত সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামে ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে চাঁদা না পেয়ে হামলা চালানো হয়। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি কোনো একক ঘটনা নয়; সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় আইএসপি মালিকদের ওপর হুমকি, চাপ প্রয়োগ ও হামলার ঘটনা বেড়েছে।
ইন্টারনেট অবকাঠামো দেশের অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে আইএসপিএবি বলেছে, নিরাপদ পরিবেশ না থাকলে সামগ্রিক ডিজিটাল কার্যক্রম ব্যাহত হবে। সংগঠনটি ডিডিএন কার্যালয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির পাশাপাশি সব আইএসপি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই…
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের…
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন:…
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…