গণহত্যার বিচার ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানালেন প্রতিমন্ত্রী নুর

প্রাইম বার্তা অনলাইন
১৫ জুলাই ২০২৬ ২:১১ এএম
গণহত্যার বিচার ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানালেন প্রতিমন্ত্রী নুর

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচারের দাবি উঠেছে সংসদে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর মঙ্গলবার জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান। তিনি অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি গত ১৭ বছরের আন্দোলনে আহতদের জন্য রাষ্ট্রীয় ক্ষতিপূরণেরও আহ্বান জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী ষড়যন্ত্র ও ওয়ান-ইলেভেনের নীলনকশায় বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, জনবান্ধব সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা বিদ্রোহের নামে মেধাবী কর্মকর্তাদের হত্যা করা হয় এবং ইসলামপ্রিয় আলেমদের ওপর শাপলা চত্বরে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। এছাড়া বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনাকেও তিনি পৈশাচিক আখ্যায়িত করেন।

প্রতিমন্ত্রী নুরুল হক বর্তমান প্রধানমন্ত্রীর উদারনীতির কথা উল্লেখ করলেও ভবিষ্যতে গুম-খুন রোধে ফ্যাসিবাদের বিচার অপরিহার্য বলে মনে করেন। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের বিচার নিষ্পত্তি করতে হবে। যাতে করে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় এসে মানুষের ওপর নির্যাতন চালাতে না পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...