হকারমুক্ত মিরপুর মেট্রোর ফুটপাত, দখলে এখন ভিক্ষুক ও মোটরসাইকেল
রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই অভিযানের ফলে স্থায়ী হকাররা সরে গেলেও স্টেশনের প্রবেশপথ ও ফুটপাতে এখন ভিক্ষুক এবং মোটরসাইকেল পার্কিংয়ের সমস্যায় ভুগছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, অরিজিনাল-১০ নম্বর মোড় থেকে ফায়ার সার্ভিস ও আলোক হাসপাতাল পর্যন্ত ফুটপাত হকারমুক্ত থাকলেও চারটি প্রবেশপথে ভিক্ষুকদের ভির এবং ফুটপাত জুড়ে মোটরসাইকেল পার্কিং করায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। প্রধান সড়কে ড্রেন নির্মাণকাজের কারণে অনেকেই ফুটপাতে হাঁটছেন, কিন্তু সেখানে স্থান সংকুলান হচ্ছে না।
নিয়মিত যাত্রী কামরুজ্জামান জানান, আগে হকার ও ক্রেতার ভিড়ে হাঁটার উপায় ছিল না, এখন পরিবেশ অনেক পরিষ্কার। তবে তিনি ফুটপাত আরও সাজিয়ে রাখার পাশাপাশি ভিক্ষুকদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে পথচারী সোহাগ জানান, ভিড়ের মধ্যে মোবাইল চুরির ঘটনা কমে এসেছে, তবে এই সুবিধা নির্দিষ্ট সময়ের জন্য নাকি স্থায়ী হবে তা নিয়ে তিনি সন্দিহান।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি

আরও পড়ুন

হকারমুক্ত মিরপুর মেট্রোর ফুটপাত, দখলে এখন ভিক্ষুক ও মোটরসাইকেল
রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই অভিযানের ফলে স্থায়ী হকাররা সরে গেলেও স্টেশনের প্রবেশপথ ও ফুটপাতে এখন ভিক্ষুক এবং মোটরসাইকেল পার্কিংয়ের সমস্যায় ভুগছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, অরিজিনাল-১০ নম্বর মোড় থেকে ফায়ার সার্ভিস ও আলোক হাসপাতাল পর্যন্ত ফুটপাত হকারমুক্ত থাকলেও চারটি প্রবেশপথে ভিক্ষুকদের ভির এবং ফুটপাত জুড়ে মোটরসাইকেল পার্কিং করায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। প্রধান সড়কে ড্রেন নির্মাণকাজের কারণে অনেকেই ফুটপাতে হাঁটছেন, কিন্তু সেখানে স্থান সংকুলান হচ্ছে না।
নিয়মিত যাত্রী কামরুজ্জামান জানান, আগে হকার ও ক্রেতার ভিড়ে হাঁটার উপায় ছিল না, এখন পরিবেশ অনেক পরিষ্কার। তবে তিনি ফুটপাত আরও সাজিয়ে রাখার পাশাপাশি ভিক্ষুকদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে পথচারী সোহাগ জানান, ভিড়ের মধ্যে মোবাইল চুরির ঘটনা কমে এসেছে, তবে এই সুবিধা নির্দিষ্ট সময়ের জন্য নাকি স্থায়ী হবে তা নিয়ে তিনি সন্দিহান।
সম্পর্কিত খবর
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…