ডেমরার মাদরাসায় শর্টসার্কিটে বিস্ফোরণ, দগ্ধ ৪ শিক্ষার্থী

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ৮:৩৪ পিএম
ডেমরার মাদরাসায় শর্টসার্কিটে বিস্ফোরণ, দগ্ধ ৪ শিক্ষার্থী

রাজধানীর ডেমরায় অবস্থিত একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চার শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। এসময় দেয়াল ধসে পড়লে ঘুমিয়ে থাকা ওই শিক্ষার্থীরা আটকা পড়েন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে ডেমরার পূর্ব বক্সনগর এলাকার দারুল আজাদ তাকসিসি মাদরাসার ছয় তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোহাম্মদ মোদাব্বির (১৬), সাফি (১৫), উজাইফা (১৫), রোমান (১৪) এবং রেজওয়ান (১৬)। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ চারজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অন্যজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মাদরাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে ভবনের ষষ্ঠ তলায় হঠাৎ বৈদ্যুতিক বোর্ডে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর ফলে দেয়ালের অংশ ভেঙে ঘরের ভেতর ঘুমানো অবস্থায় শিক্ষার্থীরা আটকা পড়েন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...