তথ্য কর্মকর্তাদের ডিজিটাল প্ল্যাটফরমে আনতে মন্ত্রীর গুরুত্বারোপ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রম আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও দুর্যোগকালীন তথ্য জনগণের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহারের বিকল্প নেই।
মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জেলা তথ্য কর্মকর্তাদের সাথে দুর্যোগ মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সময়মতো সঠিক তথ্য না পৌঁছালে জনগণের সাথে সরকারের দূরত্ব তৈরি হতে পারে, যা বিভ্রান্তির সুযোগ সৃষ্টি করে। তাই ভুল তথ্য বা অপপ্রচার রোধ করে তথ্যপ্রবাহকে বিশ্বস্ত ও পরিচ্ছন্ন রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সম্পর্কিত খবর
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি পাটওয়ারীর
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল যুবক
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন

আরও পড়ুন

তথ্য কর্মকর্তাদের ডিজিটাল প্ল্যাটফরমে আনতে মন্ত্রীর গুরুত্বারোপ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রম আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও দুর্যোগকালীন তথ্য জনগণের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহারের বিকল্প নেই।
মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জেলা তথ্য কর্মকর্তাদের সাথে দুর্যোগ মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সময়মতো সঠিক তথ্য না পৌঁছালে জনগণের সাথে সরকারের দূরত্ব তৈরি হতে পারে, যা বিভ্রান্তির সুযোগ সৃষ্টি করে। তাই ভুল তথ্য বা অপপ্রচার রোধ করে তথ্যপ্রবাহকে বিশ্বস্ত ও পরিচ্ছন্ন রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সম্পর্কিত খবর
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি…
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল…
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…