বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী, তিন জেলায় ত্রাণ বিতরণ

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ৬:৫৩ পিএম
বন্যাদুর্গতদের পাশে বিমানবাহিনী, তিন জেলায় ত্রাণ বিতরণ

দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমানবাহিনী ও বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। সম্প্রতি চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে তারা। এসব এলাকার বানভাসি মানুষের দুর্দশা লাঘবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।

গত ১৪ জুলাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে বাফওয়ার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বাফওয়া সভাপতি সালেহা খানের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও মৌলভীবাজারের কমলগঞ্জের রাজদিঘীরপার এবং কক্সবাজারের পেকুয়ার রাজাখালী এলাকায় পৃথকভাবে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করে বিমানবাহিনীর শমশেরনগর ও কক্সবাজার ঘাঁটি। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানবাহিনী প্রধান সব ঘাঁটি ও ইউনিটকে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে জরুরি উদ্ধার অভিযানের জন্য হেলিকপ্টার ও বিশেষ দুর্যোগ মোকাবিলা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...