বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে বীজ-সার ও গবাদিপশুর খাদ্য দেবে সরকার

প্রাইম বার্তা অনলাইন
১৪ জুলাই ২০২৬ ৪:০৫ পিএম
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে বীজ-সার ও গবাদিপশুর খাদ্য দেবে সরকার

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবার মাঠে ফিরিয়ে আনতে বিনামূল্যে বীজ ও সার সহায়তা দেবে সরকার। একইসাথে বন্যাকবলিত এলাকার গবাদিপশুর খাবারের সংকট লাঘব এবং রোগ প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, চলমান বন্যায় আমন ধানের বীজতলার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে পানি নেমে গেলেই কৃষকদের মাঝে দ্রুত বীজ ও সার বিতরণ করা হবে। তিনি জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত রোপণ উপযোগী ধানের জাত ব্যবহার করে আবাদ নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও ধান গবেষণা ইনস্টিটিউটকে প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছেন। এছাড়া নগদ অর্থ সহায়তার বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে কৃষকদের উৎপাদনের সাথে সম্পৃক্ত সহায়তা (বীজ ও সার) দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। পরবর্তীতে প্রয়োজন হলে অতিরিক্ত সহায়তার বিষয়টি ভাবা হবে। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...