সড়ক দুর্ঘটনা রোধে আমলার পরিবর্তে বিশেষজ্ঞ নিয়োগের দাবি
দেশে বেড়ে চলা সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএর বর্তমান প্রশাসনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আমলাদের দপ্তরিক নিয়ন্ত্রণের বাইরে এসে দেশি ও আন্তর্জাতিক পরিবহন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া জরুরি।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে প্রশাসনিক কর্মকর্তাদের একক ক্ষমতার পরিবর্তে আন্তর্জাতিক মানের সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের দায়িত্ব দিতে হবে। এছাড়াও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, ই-প্রসিকিউশন পদ্ধতি প্রবর্তন এবং সাধারণ যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
গত জুন মাসের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও বলেন, ওই মাসে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৫৯০টি দুর্ঘটনায় ৫১৩ জন মারা গেছেন। এর মধ্যে শুধু সড়কপথেই ৫৩২টি দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু হয়েছে, যেখানে মোটরসাইকেল দুর্ঘটনার হার মোট সড়ক দুর্ঘটনার ৩২ দশমিক ৩৩ শতাংশ।
সম্পর্কিত খবর
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ আটক ৬
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে বাংলাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি কমিশনারের

সড়ক দুর্ঘটনা রোধে আমলার পরিবর্তে বিশেষজ্ঞ নিয়োগের দাবি
দেশে বেড়ে চলা সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএর বর্তমান প্রশাসনিক কাঠামো পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আমলাদের দপ্তরিক নিয়ন্ত্রণের বাইরে এসে দেশি ও আন্তর্জাতিক পরিবহন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া জরুরি।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে প্রশাসনিক কর্মকর্তাদের একক ক্ষমতার পরিবর্তে আন্তর্জাতিক মানের সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের দায়িত্ব দিতে হবে। এছাড়াও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, ই-প্রসিকিউশন পদ্ধতি প্রবর্তন এবং সাধারণ যাত্রীদের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
গত জুন মাসের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও বলেন, ওই মাসে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৫৯০টি দুর্ঘটনায় ৫১৩ জন মারা গেছেন। এর মধ্যে শুধু সড়কপথেই ৫৩২টি দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু হয়েছে, যেখানে মোটরসাইকেল দুর্ঘটনার হার মোট সড়ক দুর্ঘটনার ৩২ দশমিক ৩৩ শতাংশ।
সম্পর্কিত খবর
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ…
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে…
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি…