বন্যা দুর্গতদের জন্য এগিয়ে এলো বিমানবাহিনী, চলছে ত্রাণ বিতরণ
সারাদেশে বন্যা পরিস্থিতি অবনতির দিকে গেলে মাঠে নামলো বাংলাদেশ বিমানবাহিনী। চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এবং সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় আটকে পড়া মানুষদের মাঝে জরুরি ত্রিপদী সহায়তা পৌঁছে দিতে শুরু করেছে তারা।
সোমবার (১৩ জুলাই) আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নির্দেশনায় এই ত্রাণ অভিযান পরিচালিত হচ্ছে। চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে জেলা প্রশাসনের সহায়তায় সাতকানিয়ার দুর্গম এলাকায় খাদ্যসামগ্রী, পানি ও ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শমশেরনগর বিমানবাহিনী স্টেশন থেকেও মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনীর রেসকিউ টিম ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
বড়পুকুরিয়ার কয়লায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ ‘ডিজিটাল চাঁদাবাজি’, বন্ধের দাবি সংসদে
ত্রয়োদশ জাতীয় সংসদে একসঙ্গে গঠিত হলো চারটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি
গ্রাহকের মিটার ভাড়া বাতিলে খরচ ২৯ হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী
‘উই হ্যাভ এ প্ল্যান’: বিদ্যুৎ সংকট কাটাতে তিন মেয়াদের রোডম্যাপ…
প্রধানমন্ত্রীর প্রশংসা, মন্ত্রীর ‘তার লম্বা’ ব্যাখ্যায় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

আরও পড়ুন

বন্যা দুর্গতদের জন্য এগিয়ে এলো বিমানবাহিনী, চলছে ত্রাণ বিতরণ
সারাদেশে বন্যা পরিস্থিতি অবনতির দিকে গেলে মাঠে নামলো বাংলাদেশ বিমানবাহিনী। চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এবং সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় আটকে পড়া মানুষদের মাঝে জরুরি ত্রিপদী সহায়তা পৌঁছে দিতে শুরু করেছে তারা।
সোমবার (১৩ জুলাই) আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নির্দেশনায় এই ত্রাণ অভিযান পরিচালিত হচ্ছে। চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে জেলা প্রশাসনের সহায়তায় সাতকানিয়ার দুর্গম এলাকায় খাদ্যসামগ্রী, পানি ও ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
অন্যদিকে, শমশেরনগর বিমানবাহিনী স্টেশন থেকেও মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনীর রেসকিউ টিম ও হেলিকপ্টার সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
বড়পুকুরিয়ার কয়লায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ ‘ডিজিটাল চাঁদাবাজি’, বন্ধের…
ত্রয়োদশ জাতীয় সংসদে একসঙ্গে গঠিত হলো চারটি গুরুত্বপূর্ণ…
গ্রাহকের মিটার ভাড়া বাতিলে খরচ ২৯ হাজার কোটি…
‘উই হ্যাভ এ প্ল্যান’: বিদ্যুৎ সংকট কাটাতে তিন…
প্রধানমন্ত্রীর প্রশংসা, মন্ত্রীর ‘তার লম্বা’ ব্যাখ্যায় ক্ষুব্ধ ডেপুটি…