জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশী মোড়ে অবরোধ, যানজট
জলাবদ্ধতার সমাধান না পেয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর কালশী মোড় এলাকায় রাস্তা অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পল্লবীর বিহারি কলোনি এবং এর আশপাশের এলাকার দীর্ঘদিনের পানি নিষ্কাশন সংকটের প্রতিকার চেয়ে হাজার খানেক মানুষ এই কর্মসূচি হাতে নেন, যার ফলে ওই রুটে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে কালশী মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর ট্রাফিক বিভাগের পাশাপাশি ক্রাইম বিভাগের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছেন।
মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার জানান, পানি নিষ্কাশনের অব্যবস্থার প্রতিবাদেই স্থানীয়রা রাস্তা অবরোধ করেছেন। তিনি বলেন, আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্দোলনকারীদের শান্তভাবে অন্যত্র সরিয়ে নিতে চেষ্টা করছি। এরই মধ্যে বিকল্প পথ ব্যবহারের জন্য চালকদের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
মাদকের মূল কারবারিরা সংসদে যায়, ধরা পড়ে শুধু বাহক: রুমিন…
বনানী র্যাম্পে হাঁটুপানি: এলিভেটেড এক্সপ্রেসওয়ের দায় নয়, দায় জলাশয় ভরাটের
ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট প্রকল্পে ফ্রান্সের সম্ভাব্য সহায়তার আভাস
যানজট নিয়ন্ত্রণে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে সুনির্দিষ্ট নির্দেশনা
মডেল মসজিদের ব্যয় বৃদ্ধির অনিয়ম: আজই তদন্তের নির্দেশ
বন্যায় ও পাহাড়ধসে ৫৪ মৃত্যু, ছয় লাখের বেশি ক্ষতিগ্রস্ত

আরও পড়ুন

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশী মোড়ে অবরোধ, যানজট
জলাবদ্ধতার সমাধান না পেয়ে সোমবার সন্ধ্যায় রাজধানীর কালশী মোড় এলাকায় রাস্তা অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পল্লবীর বিহারি কলোনি এবং এর আশপাশের এলাকার দীর্ঘদিনের পানি নিষ্কাশন সংকটের প্রতিকার চেয়ে হাজার খানেক মানুষ এই কর্মসূচি হাতে নেন, যার ফলে ওই রুটে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে কালশী মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিরপুর ট্রাফিক বিভাগের পাশাপাশি ক্রাইম বিভাগের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছেন।
মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার জানান, পানি নিষ্কাশনের অব্যবস্থার প্রতিবাদেই স্থানীয়রা রাস্তা অবরোধ করেছেন। তিনি বলেন, আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের ভোগান্তি কমাতে আন্দোলনকারীদের শান্তভাবে অন্যত্র সরিয়ে নিতে চেষ্টা করছি। এরই মধ্যে বিকল্প পথ ব্যবহারের জন্য চালকদের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
মাদকের মূল কারবারিরা সংসদে যায়, ধরা পড়ে শুধু…
বনানী র্যাম্পে হাঁটুপানি: এলিভেটেড এক্সপ্রেসওয়ের দায় নয়, দায়…
ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট প্রকল্পে ফ্রান্সের সম্ভাব্য সহায়তার আভাস
যানজট নিয়ন্ত্রণে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে সুনির্দিষ্ট নির্দেশনা
মডেল মসজিদের ব্যয় বৃদ্ধির অনিয়ম: আজই তদন্তের নির্দেশ
বন্যায় ও পাহাড়ধসে ৫৪ মৃত্যু, ছয় লাখের বেশি…