বন্যার্তদের পাশে সিভাসু: মানুষের সাথে গরুরও খাবার বিতরণ
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় মানুষের পাশাপাশি গৃহপালিত পশুর খাবার সংকট নিরসনে এগিয়ে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। রোববার (১২ জুলাই) থেকে বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নে শুরু হওয়া এই কার্যক্রমে পানিবন্দি মানুষ এবং তাদের পশুপাখির মধ্যে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
কর্মসূচির প্রথম দিনে ৫০০ প্যাকেট রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল, ওষুধ এবং প্রয়োজনীয় গো-খাদ্য বন্যাদুর্গতদের মাঝে পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ও পোল্ট্রি রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় সপ্তাহব্যাপী এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। ওয়ান হেলথ ইয়াং ভয়েস, বাঁধন সিভাসু ইউনিট, সিভাসু ডিবেটিং সোসাইটি ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা এই কার্যক্রমে অংশ নেন।
সম্পর্কিত খবর
ব্যাংকক থেকে ঢাকায় মাদক পাচার: ৪ কেজি কুশসহ গ্রেফতার ভারতীয়…
নকল-ভেজালের বিরুদ্ধে ৪২ জেলায় একযোগে অভিযান, জরিমানা ১০৪ প্রতিষ্ঠানের
সাইবার ক্রাইম সেলের সাফল্য: বগুড়ায় মালিকদের হাতে ফিরল ৭১ মোবাইল
নূরুন্নাহার চৌধুরীর হাতে এবার বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব
রাজস্ব ঘাটতিতে ব্যাংকের দরজায় সরকার: তিন মাসে ধার ২৪ হাজার…
সিবিএস আধুনিকায়নে তিন দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব ডিজিটাল…

আরও পড়ুন

বন্যার্তদের পাশে সিভাসু: মানুষের সাথে গরুরও খাবার বিতরণ
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় মানুষের পাশাপাশি গৃহপালিত পশুর খাবার সংকট নিরসনে এগিয়ে এসেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। রোববার (১২ জুলাই) থেকে বাঁশখালীর কাথারিয়া ইউনিয়নে শুরু হওয়া এই কার্যক্রমে পানিবন্দি মানুষ এবং তাদের পশুপাখির মধ্যে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
কর্মসূচির প্রথম দিনে ৫০০ প্যাকেট রান্না করা খাবার, শুকনো খাবার, পানীয় জল, ওষুধ এবং প্রয়োজনীয় গো-খাদ্য বন্যাদুর্গতদের মাঝে পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান ও পোল্ট্রি রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবির।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় সপ্তাহব্যাপী এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। ওয়ান হেলথ ইয়াং ভয়েস, বাঁধন সিভাসু ইউনিট, সিভাসু ডিবেটিং সোসাইটি ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা এই কার্যক্রমে অংশ নেন।
সম্পর্কিত খবর
ব্যাংকক থেকে ঢাকায় মাদক পাচার: ৪ কেজি কুশসহ…
নকল-ভেজালের বিরুদ্ধে ৪২ জেলায় একযোগে অভিযান, জরিমানা ১০৪…
সাইবার ক্রাইম সেলের সাফল্য: বগুড়ায় মালিকদের হাতে ফিরল…
নূরুন্নাহার চৌধুরীর হাতে এবার বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের…
রাজস্ব ঘাটতিতে ব্যাংকের দরজায় সরকার: তিন মাসে ধার…
সিবিএস আধুনিকায়নে তিন দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের…