ধোলাইখালে বিভাজক ধসে বড় গর্ত, জনসাধারণের চলাচলে আতঙ্ক

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৯:০৭ পিএম
ধোলাইখালে বিভাজক ধসে বড় গর্ত, জনসাধারণের চলাচলে আতঙ্ক

পুরান ঢাকার ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড এলাকায় রাস্তার বিভাজকের নিচে থাকা একটি ড্রেনের সিলিং ধসে পড়েছে। এর ফলে সেখানে বড় আকারের একটি গর্তের সৃষ্টি হয়েছে এবং দুর্ঘটনা এড়াতে সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পুলিশ।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থলে কোনো মেরামত কাজ শুরু হতে দেখা যায়নি। সরেজমিনে দেখা গেছে, মাটির নিচে থাকা ড্রেনের ওপরের অংশ ভেঙে গিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পুলিশ ব্যারিকেড দিয়ে ওই এলাকা ঘিরে রেখেছে এবং ট্রাফিক পুলিশের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

স্থানীয় ট্রাকচালক মনিরুল ইসলাম জানান, বিকেলের দিকে হঠাৎ করেই মাটি সরে গিয়ে এই গর্তটি তৈরি হয়। নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এটি একটি বড় ড্রেনের অংশ বলে মনে হচ্ছে, যা ভারী যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্য সাইফুল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, বিষয়টি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় এক সমাজসেবী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মেরামত কাজ শুরু হতে দেখা যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...