পাহাড়ি ঢলে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধারে বিজিবির ৪৮ ঘণ্টার অভিযান
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়া এলাকায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আটকে পড়া চার পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (১২ জুলাই) প্রায় ৪৮ ঘণ্টাব্যাপী চ্যালেঞ্জিং এই উদ্ধার অভিযান শেষে তাদের থানচি সদরে ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, গত ৪ জুলাই অমিয়াখুম পর্যটনকেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে থুইসাপাড়ায় গিয়েছিলেন ঢাকার শ্যামপুরের বাসিন্দা মাহাদি আল মাহবুবসহ চারজন। ৭ জুলাই থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে এলাকার নদীপথ অচল হয়ে পড়লে তারা সেখানে আটকা পড়েন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খবর পেয়ে ৩৮ বিজিবির জিন্নাপাড়া ক্যাম্পের একটি দল উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রাকৃতিক বাধা সত্ত্বেও বিজিবি সদস্যরা ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে ওই পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনেন। এ ব্যাপারে বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিল বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অঙ্গীকার। যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা প্রস্তুত।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

পাহাড়ি ঢলে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধারে বিজিবির ৪৮ ঘণ্টার অভিযান
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়া এলাকায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আটকে পড়া চার পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (১২ জুলাই) প্রায় ৪৮ ঘণ্টাব্যাপী চ্যালেঞ্জিং এই উদ্ধার অভিযান শেষে তাদের থানচি সদরে ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, গত ৪ জুলাই অমিয়াখুম পর্যটনকেন্দ্র ভ্রমণের উদ্দেশ্যে থুইসাপাড়ায় গিয়েছিলেন ঢাকার শ্যামপুরের বাসিন্দা মাহাদি আল মাহবুবসহ চারজন। ৭ জুলাই থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে এলাকার নদীপথ অচল হয়ে পড়লে তারা সেখানে আটকা পড়েন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে খবর পেয়ে ৩৮ বিজিবির জিন্নাপাড়া ক্যাম্পের একটি দল উদ্ধার তৎপরতা শুরু করে।
প্রাকৃতিক বাধা সত্ত্বেও বিজিবি সদস্যরা ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে ওই পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনেন। এ ব্যাপারে বিজিবি বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিল বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অঙ্গীকার। যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা প্রস্তুত।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…