জাহাজ নির্মাণ ও ভাঙা শিল্পের আইন পর্যালোচনায় গঠন হলো কমিটি

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৮:১১ পিএম
জাহাজ নির্মাণ ও ভাঙা শিল্পের আইন পর্যালোচনায় গঠন হলো কমিটি

জাহাজ নির্মাণ, পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং ভাঙা শিল্পের সার্বিক উন্নয়নে বিদ্যমান আইন ও নীতিমালা যাচাই করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ৭ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীকে সভাপতি করে গঠিত এই কমিটিতে শিল্পমন্ত্রী এবং নৌপরিবহন প্রতিমন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং শিল্প সচিব এই কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিটি দেশের জাহাজ শিল্পের সাথে সম্পর্কিত সব আইন, বিধি ও নীতিমালা গভীরভাবে পর্যালোচনা করে শিল্পের স্বার্থে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। প্রয়োজনে কাজের সুবিধার জন্য তারা নতুন কোনো সদস্যকে কমিতে অন্তর্ভুক্ত করতে পারবে। এই কমিটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য শিল্প মন্ত্রণালয় সাচিবিক সহায়তা প্রদান করবে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...