ধনীদের কর ফাঁকি ও মূল্যস্ফীতি রোধে সরকারের কঠোর পদক্ষেপ

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৫:০৯ পিএম
ধনীদের কর ফাঁকি ও মূল্যস্ফীতি রোধে সরকারের কঠোর পদক্ষেপ

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে রোববার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজস্ব আহরণ বাড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সরকার আপোষহীন অবস্থানে রয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে দুটি লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে বড় কর্পোরেট প্রতিষ্ঠান ও ধনী শ্রেণির কর ফাঁকি বন্ধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে সরকার। অর্থমন্ত্রী জানান, কর আদায়ে স্বচ্ছতা আনতে শিগগিরই কর্পোরেট করদাতাদের জন্য ই-রিটার্ন ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে। ইতোমধ্যে সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে এপিআই সংযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ শুরু হয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ২০২২ সালের এপ্রিলে দেশে যে উচ্চ মূল্যস্ফীতি শুরু হয়েছিল, সরকারের বিভিন্ন উদ্যোগে তা ২০২৪ সালের নভেম্বর থেকে কমতে থাকে এবং ২০২৫ সালের অক্টোবরে এসে দাঁড়ায় ৮.১৭ শতাংশে। তবে বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক কারণে ২০২৬ সালের মে মাসে এটি আবার বেড়ে হয় ৯.৪২ শতাংশ। এই পরিস্থিতি মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতিতে রেপো রেট ১০ শতাংশে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...