সীমাবদ্ধতা থাকলেও সবার পাশে থাকার চেষ্টা করছি: প্রতিমন্ত্রী হাবিব

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৩:০২ পিএম
সীমাবদ্ধতা থাকলেও সবার পাশে থাকার চেষ্টা করছি: প্রতিমন্ত্রী হাবিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। রাজধানীর বাসাবো কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

গত রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ঢাকা-৯ আসনকে একটি পরিবারের মতো উল্লেখ করেন। তিনি বলেন, সবার সমন্বয়ে এই উদ্যোগ অব্যাহত রাখা হবে এবং যতটুকু সামর্থ্য আছে তার সর্বোচ্চটা কাজে লাগানোর চেষ্টা করছেন তারা।

বৃষ্টিতে জনগণের সেবা নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এসময় তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছেন। ঢাকা-৯ এর উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...