চট্টগ্রামে বন্যার কবলে ৬ লাখ: ১৩ জনের মৃত্যু, পানিবন্দি দেড় লাখ পরিবার
চট্টগ্রামের ১৬টি উপজেলায় টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় প্রাণহানি ঘটেছে অন্তত ১৩ জনের। এই দুর্যোগে জেলার বিস্তীর্ণ এলাকার প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী, মহানগরসহ ১৬টি উপজেলার ১৫২টি ইউনিয়ন ও পৌরসভা এখন পানির নিচে। এসব এলাকার ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবার সম্পূর্ণরূপে পানিবন্দি হয়ে পড়েছে। গৃহহীন ও বন্যাকবলিত মানুষদের জন্য ইতিমধ্যে ৫৮০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ২১ হাজার ৯০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
সরকারি বরাদ্দকৃত সহায়তার মধ্যে এ পর্যন্ত ৭১০ মেট্রিক টন চাল এবং ৬০ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া খাদ্য সংকট লাঘবে ৩৯ হাজারেরও বেশি প্যাকেট শুকনো খাবার ও ১৫ হাজার প্যাকেট রান্না করা খাবার দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে জেলা প্রশাসনের হাতে আরও ৪৯০ মেট্রিক টন চাল ও ২৫ লাখ টাকা মজুদ রয়েছে, যা প্রয়োজনে বিতরণ করা হবে।
সম্পর্কিত খবর
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি পাটওয়ারীর
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল যুবক
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যার কবলে ৬ লাখ: ১৩ জনের মৃত্যু, পানিবন্দি দেড় লাখ পরিবার
চট্টগ্রামের ১৬টি উপজেলায় টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় প্রাণহানি ঘটেছে অন্তত ১৩ জনের। এই দুর্যোগে জেলার বিস্তীর্ণ এলাকার প্রায় ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী, মহানগরসহ ১৬টি উপজেলার ১৫২টি ইউনিয়ন ও পৌরসভা এখন পানির নিচে। এসব এলাকার ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবার সম্পূর্ণরূপে পানিবন্দি হয়ে পড়েছে। গৃহহীন ও বন্যাকবলিত মানুষদের জন্য ইতিমধ্যে ৫৮০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ২১ হাজার ৯০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন।
সরকারি বরাদ্দকৃত সহায়তার মধ্যে এ পর্যন্ত ৭১০ মেট্রিক টন চাল এবং ৬০ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া খাদ্য সংকট লাঘবে ৩৯ হাজারেরও বেশি প্যাকেট শুকনো খাবার ও ১৫ হাজার প্যাকেট রান্না করা খাবার দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে জেলা প্রশাসনের হাতে আরও ৪৯০ মেট্রিক টন চাল ও ২৫ লাখ টাকা মজুদ রয়েছে, যা প্রয়োজনে বিতরণ করা হবে।
সম্পর্কিত খবর
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার…
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/প্রশাসক ও সদস্যদের সাথে প্রতিমন্ত্রী নুরুল…
চাঁদা দাবিতে অস্বীকৃতির জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুট
চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, দাবি…
লিখিত পরীক্ষা দিয়েছিল অন্যজন, ভাইভায় এসে ধরা পড়ল…
ব্র্যাকনেটে ইন্টার্ন পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে…