রাজধানীতে টানা বৃষ্টিতে অচল জনজীবন, তীব্র যানজট

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ১১:২৩ এএম
রাজধানীতে টানা বৃষ্টিতে অচল জনজীবন, তীব্র যানজট

নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টির ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) সকালেও ভোর থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছে। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় ও যানবাহনের অপ্রতুলতায় চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা।

ঢাকার মিরপুর এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১২ ও কালশীসহ বিভিন্ন স্থানের প্রধান সড়ক ও অলিগলি পানির নিচে তলিয়ে গেছে। ড্রেনের মুখ দিয়ে ময়লা পানি উপচে বের হচ্ছে। সকাল থেকেই সড়কে যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। বিশেষ করে মিরপুর-১২ থেকে পূরবী পর্যন্ত সুয়ারেজ লাইনের কাজ চলমান থাকায় সড়কের বিশাল অংশ দখল হওয়ায় যাত্রীদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেককে রাস্তার মাঝখানে দাঁড়িয়েই বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল কম থাকায় চাঁদাবাজির মতো অবস্থা দেখা দিয়েছে ভাড়া বাস্তবায়নে। ধানমন্ডি-২৭ এ যাওয়ার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রী সুস্মিতা জানান, বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে তাকে ৪০ টাকা ভাড়া দিতে হয়েছে, যা নির্ধারিত ভাড়া থেকে ২০ টাকা বেশি। এদিকে গুলশানে কর্মস্থলে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করেও সাড়ে না পেয়ে রাইড শেয়ারিং সার্ভিসে উঠতে বাধ্য হন চাকরিজীবী মিনহাজ। বাড়্ডা ও উত্তরাগামী রুটেও বাসের অপ্রতুলতা ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...