তিন ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিতে ডুবল রাজধানী, স্বস্তির খবর

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ১০:৪৯ এএম
তিন ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিতে ডুবল রাজধানী, স্বস্তির খবর

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সকাল থেকেই রাজধানীজুড়ে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মাত্র তিন ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, রাজধানীতে থেমে থেমে এই বৃষ্টি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী ১৪ জুলাই থেকে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর আগে ভারী বৃষ্টি ও উজানের ঢলে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এই হঠাৎ বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমেছে। ছুটে চলা নানা শ্রেণি-পেশার মানুষকে বৃষ্টির মধ্যেই ছাতা, রেইনকোট বা পলিথিনের আশ্রয় নিয়ে কর্মস্থলে যেতে দেখা গেছে। সপ্তাহের প্রথম দিনে এই বৃষ্টি নগরবাসীর জন্য বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...