১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, দমকা বাতাসের আশঙ্কা

প্রাইম বার্তা অনলাইন
১২ জুলাই ২০২৬ ৮:০২ এএম
১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, দমকা বাতাসের আশঙ্কা

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ওই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই আবহাওয়ার প্রভাবে থাকবে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল।

আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই আবহাওয়ার পূর্বাভাস কার্যকর থাকবে। বিপদজনক আবহাওয়ার কারণে ওই সব এলাকার নদীবন্দর সমূহকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...