আলীকদমে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ
বান্দরবানের আলীকদমে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। টানা বৃষ্টি ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধিতে চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত প্রায় ৮০টি পরিবারের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ কার্যক্রমের আওতায় রয়েম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ৩৬টি পরিবার, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রিত ২২টি পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
কেবল ত্রাণ বিতরণই নয়, বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের খোঁজ-খবর রাখা এবং প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে আলীকদম ব্যাটালিয়ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তারা আশ্রয়কেন্দ্রগুলোতে যাতায়াতের ব্যবস্থাও করছে।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২ হাজার কোটি…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের অভিযোগ

আলীকদমে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ
বান্দরবানের আলীকদমে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। টানা বৃষ্টি ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধিতে চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত প্রায় ৮০টি পরিবারের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ কার্যক্রমের আওতায় রয়েম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ৩৬টি পরিবার, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রিত ২২টি পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
কেবল ত্রাণ বিতরণই নয়, বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের খোঁজ-খবর রাখা এবং প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে আলীকদম ব্যাটালিয়ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তারা আশ্রয়কেন্দ্রগুলোতে যাতায়াতের ব্যবস্থাও করছে।
সম্পর্কিত খবর
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…
জুলাইয়ে সঞ্চয়পত্রে চাঙা বিক্রি, এক মাসে নিট ২…
পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে মাদরাসার জমি দখলের…