জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সংকট: ববি হাজ্জাজের হস্তক্ষেপ ও সমাধানের আশ্বাস
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির তিন হাজারেরও বেশি বাসিন্দা টানা কয়েকদিন ধরে চরম বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আবাসনটির নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার গুরুতর ত্রুটিজনিত কারণে এই সমস্যা সৃষ্টি হলেও বাইরের সরবরাহ লাইনে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।
গত শনিবার (১১ জুলাই) সকালে ওই এলাকা পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, ১৫ তলা ভবনে বিদ্যুৎ না থাকলে পানি ও লিফটের সেবা বন্ধ হয়ে যায়, যা বয়স্ক ও শিশুদের জন্য অসহনীয় কষ্টের কারণ। তিনি আবাসনের ব্যবস্থাপনা কমিটির প্রতি দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ফ্ল্যাট মালিকদের উদ্দেশ্যে বলেন, সমস্যা সমাধানে হিমশিম খেলে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারেন। প্রয়োজনে বিদ্যুৎ ব্যবস্থা সরকারের অধীনে আনার প্রক্রিয়াও সম্পন্ন করা যেতে পারে। অন্যদিকে, বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে একটি অস্থায়ী ট্রান্সফরমার সরবরাহের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ, প্রধান অতিথি…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই ফিরে আসে…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: জাহেদ
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি রনি
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম

আরও পড়ুন

জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সংকট: ববি হাজ্জাজের হস্তক্ষেপ ও সমাধানের আশ্বাস
রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির তিন হাজারেরও বেশি বাসিন্দা টানা কয়েকদিন ধরে চরম বিদ্যুৎ সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আবাসনটির নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার গুরুতর ত্রুটিজনিত কারণে এই সমস্যা সৃষ্টি হলেও বাইরের সরবরাহ লাইনে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ।
গত শনিবার (১১ জুলাই) সকালে ওই এলাকা পরিদর্শনে যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, ১৫ তলা ভবনে বিদ্যুৎ না থাকলে পানি ও লিফটের সেবা বন্ধ হয়ে যায়, যা বয়স্ক ও শিশুদের জন্য অসহনীয় কষ্টের কারণ। তিনি আবাসনের ব্যবস্থাপনা কমিটির প্রতি দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ফ্ল্যাট মালিকদের উদ্দেশ্যে বলেন, সমস্যা সমাধানে হিমশিম খেলে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারেন। প্রয়োজনে বিদ্যুৎ ব্যবস্থা সরকারের অধীনে আনার প্রক্রিয়াও সম্পন্ন করা যেতে পারে। অন্যদিকে, বাসিন্দাদের দুর্ভোগ লাঘবে একটি অস্থায়ী ট্রান্সফরমার সরবরাহের জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ,…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:…
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি…