অসুস্থ জমির উদ্দিন সরকারের শয্যাপাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল
চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে উপস্থিত হয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ নেতার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় ডেপুটি স্পিকার দাঁড়িয়ে বলেন, মহান আল্লাহর কাছে আমি দোয়া চাই, আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। তিনি আরও বলেন, জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রে যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়; তাই তার সুস্থতা শুধু পরিবার নয়, সমগ্র জাতির জন্যও প্রয়োজন। এছাড়াও তিনি দেশবাসীর কাছেও অসুস্থ নেতার জন্য দোয়া চেয়েছেন।
এসময় হাসপাতালে জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির, তার নিকটাত্মীয়রা, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম এবং জাতীয় সংসদ সচিবালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত চিকিৎসক ও নার্সদের সাথেও কথা বলেন ডেপুটি স্পিকার।
সম্পর্কিত খবর
পানি উন্নয়ন বোর্ডের জমির বিরোধে যুবদল কর্মী হত্যা: প্রধান আসামি…
যুবসমাজের হাতেই নির্মিত হবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
বাগদাদে ওআইসি সম্মেলনে মধ্যপ্রাচ্য সংঘাতে কার্যকর ভূমিকার আহ্বান
বাগদাদে ডি-৮ পুনর্গঠন ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিলেন বাংলাদেশ
শ্রম আদালতের মামলাজট নিরসনে দ্রুত রোডম্যাপ চান শ্রমমন্ত্রী আরিফুল হক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মুখ্য, সিটি ভোটে সৎ নেতৃত্ব চাইলেন সেলিম…

আরও পড়ুন

অসুস্থ জমির উদ্দিন সরকারের শয্যাপাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল
চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে উপস্থিত হয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ নেতার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় ডেপুটি স্পিকার দাঁড়িয়ে বলেন, মহান আল্লাহর কাছে আমি দোয়া চাই, আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। তিনি আরও বলেন, জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রে যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়; তাই তার সুস্থতা শুধু পরিবার নয়, সমগ্র জাতির জন্যও প্রয়োজন। এছাড়াও তিনি দেশবাসীর কাছেও অসুস্থ নেতার জন্য দোয়া চেয়েছেন।
এসময় হাসপাতালে জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির, তার নিকটাত্মীয়রা, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম এবং জাতীয় সংসদ সচিবালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত চিকিৎসক ও নার্সদের সাথেও কথা বলেন ডেপুটি স্পিকার।
সম্পর্কিত খবর
পানি উন্নয়ন বোর্ডের জমির বিরোধে যুবদল কর্মী হত্যা:…
যুবসমাজের হাতেই নির্মিত হবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী…
বাগদাদে ওআইসি সম্মেলনে মধ্যপ্রাচ্য সংঘাতে কার্যকর ভূমিকার আহ্বান
বাগদাদে ডি-৮ পুনর্গঠন ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দিলেন…
শ্রম আদালতের মামলাজট নিরসনে দ্রুত রোডম্যাপ চান শ্রমমন্ত্রী…
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই মুখ্য, সিটি ভোটে সৎ নেতৃত্ব…