বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশ
সারাদেশে টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকারের উদ্যোগ আরও জোরদার করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বিকেলে বন্যাকবলিত জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সাথে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়ে এসব নির্দেশনা দেন তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথেও কথা বলেন সরকারপ্রধান।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে সার্বিক ত্রাণ কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীকাল শনিবার (১১ জুলাই) ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনকে সাথে নিয়ে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। এছাড়া দুর্যোগের সুযোগে চুরি-ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
সরকারপ্রধান বন্যাদুর্গত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিশেষ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা ইতিমধ্যে ত্রাণ কাজে অংশ নিয়েছেন।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ আটক ৬
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে বাংলাদেশ
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি কমিশনারের
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত
ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল সরকার

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশ
সারাদেশে টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকারের উদ্যোগ আরও জোরদার করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বিকেলে বন্যাকবলিত জেলাগুলোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সাথে ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়ে এসব নির্দেশনা দেন তিনি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথেও কথা বলেন সরকারপ্রধান।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে সার্বিক ত্রাণ কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীকাল শনিবার (১১ জুলাই) ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনকে সাথে নিয়ে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। এছাড়া দুর্যোগের সুযোগে চুরি-ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
সরকারপ্রধান বন্যাদুর্গত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের জন্য বিশেষ চিকিৎসা সেবা নিশ্চিত করতে বলেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কিছু এলাকায় পানি কমতে শুরু করলেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা ইতিমধ্যে ত্রাণ কাজে অংশ নিয়েছেন।
সম্পর্কিত খবর
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ…
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নের পাশাপাশি পাটের সম্ভাবনা তুলবে…
দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, পুলিশকে সতর্কতার নির্দেশ ডিএমপি…
হুথি হামলায় রিয়াদ-দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত, চলবে ১৮…
ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন নাম চাইল…