কোমর সমান পানি ভেঙে বাঁশখালীতে এনসিপির ত্রাণ, সহায়তা পেল দুই হাজার মানুষ

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৫:২৬ এএম
কোমর সমান পানি ভেঙে বাঁশখালীতে এনসিপির ত্রাণ, সহায়তা পেল দুই হাজার মানুষ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে শুরু করে গোটা দিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে কোমরসমান পানি অতিক্রম করে দলটির নেতাকর্মীরা প্রায় দুই হাজার বানভাসি মানুষের ঘরে ঘরে খাদ্য ও শুকনো খাবার পৌঁছে দেন।

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাঁশখালীর নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট নিবিড় হওয়ায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় দলটি। ত্রাণ বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন, যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন, আসিফ চৌধুরী, আজগর আলী আশিক, আযাদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ এমদাদুল হকসহ অন্যান্য কর্মীরা।

এ সময় আরিফ মঈনুদ্দিন বলেন, দুর্যোগকালীন এই মুহূর্তে বাঁশখালীর মানুষের দুর্ভোগ সরেজমিনে না দেখলে তা অনুধাবন করা অসম্ভব। দলের পক্ষ থেকে এই সহায়তাকে মানবিক দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে রাজনৈতিক পরিচয় ভুলে বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান। এনসিপি কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানি কমে না আসা পর্যন্ত তাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...