রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, দুই থানায় গ্রেফতার ২৪

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ৫:১৪ এএম
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, দুই থানায় গ্রেফতার ২৪

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরেবাংলা নগর ও মুগদা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরেবাংলা নগর থানার অভিযানে বৃহস্পতিবার সাতজনকে আটক করে পুলিশ। তারা হলেন হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮) ও মো. মামুন (২০)। অপরদিকে, মুগদা থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মারুফ হোসেন রমজান (৩৯), পারুল বেগম (৩৫), সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো. সবুজ (২৬), মো. শফি (৩৮), নুর মোহাম্মদ (২৬), শ্রী রাম প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো. হালিম (৪৫) ও মো. হৃদয় (৪০) রয়েছেন।

পুলিশ জানায় গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও বিভিন্ন গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রয়েছেন। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...