ঢাকায় দুই থানায় বিশেষ অভিযান, ওয়ারেন্টসহ গ্রেফতার ২৪
রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে ওয়ারেন্টভুক্ত মামলার আসামিসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। তারা হলেন— হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮) ও মো. মামুন (২০)।
অপরদিকে, মুগদা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় একই ধরনের অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে। এই অভিযানে আটককৃতরা হলেন— মারুফ হোসেন রমজান (৩৯), পারুল বেগম (৩৫), সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো. সবুজ (২৬), মো. শফি (৩৮), নুর মোহাম্মদ (২৬), শ্রী রাম প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো. হালিম (৪৫) ও মো. হৃদয় (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও ওয়ারেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

