অপরাধ দমনে ডিএমপির অভিযান, আটক ২৪ জন

প্রাইম বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৬ ২:০১ এএম
অপরাধ দমনে ডিএমপির অভিযান, আটক ২৪ জন

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ও ওয়ারেন্টভুক্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তারা হলেন- হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো. রায়হান (১৯), মো. জাহিদ (১৮) ও মো. মামুন (২০)।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় মুগদা থানার বিভিন্ন স্থানে অভিযানে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মারুফ হোসেন রমজান (৩৯), পারুল বেগম (৩৫), সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো. সবুজ (২৬), মো. শফি (৩৮), নূর মোহাম্মদ (২৬), শ্রী রাম প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো. হালিম (৪৫) ও মো. হৃদয় (৪০) রয়েছেন।

আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের অনেকের বিরুদ্ধেই ইতিমধ্যে মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযানে আটক সবাইকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...