সাতকানিয়ায় বন্যার স্রোতে কবরস্থান থেকে ভেসে এল তিন লাশ

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৪:০৭ পিএম
সাতকানিয়ায় বন্যার স্রোতে কবরস্থান থেকে ভেসে এল তিন লাশ

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রবল বন্যার স্রোতে একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদের সংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে। রেকর্ড বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার পানি কবরস্থানটির মাটি সরে যেতে থাকলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানির তীব্র স্রোতে কবরগুলো ধসে যায় এবং মরদেহ তিনটি ভেসে গিয়ে পাশের ঝোপঝাড়ে আটকা পড়ে। পরে এলাকাবাসী মরদেহগুলো উদ্ধার করে মসজিদের পাশে রাখেন এবং পরবর্তীতে অন্য স্থানে পুনরায় দাফনের ব্যবস্থা করেন। স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ জানিয়েছেন, প্রতিবছর বন্যার মৌসুমে সাঙ্গু নদীর ভাঙনে এই কবরস্থানটি হুমকির মুখে পড়ে। তিনি ওই এলাকে একটি টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে কবরস্থানটি রক্ষার দাবি জানিয়েছেন।

সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন জানিয়েছেন, এই বন্যায় এলাকার বেশ কয়েকটি কবরস্থান পানির নিচে তলিয়ে গেছে। বৃহস্পতিবার বাজালিয়া এলাকা থেকে তিনটি মরদেহ ভেসে যাওয়ার পর স্থানীয়ভাবেই সেগুলোর পুনঃদাফন সম্পন্ন করা হয়েছে। অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যা মানুষের দুর্ভোগ বৃদ্ধি করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...