মাওয়া ভ্রমণে গিয়ে বিপত্তি, ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত যুবক
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে পোস্তগোলা ব্রিজের ওপর ট্রাকের ধাক্কায় হুমায়ুন কবির (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার মোটরসাইকেলে থাকা বন্ধু সোহেল (২২) গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, হুমায়ুন ও সোহেলসহ ১০-১২ জন বন্ধুর একটি দল রাতের বেলা ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে যান। ভোরে বাসায় ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ওপর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৬টায় চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ুন কবির চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামের মো. রহমানের ছেলে। তিনি রাজধানীর ঢালিবাড়ি এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
১২-১৪ ঘণ্টা লোডশেডিংয়ে দেশ ‘পাওয়ারলেস’: সংসদে শফিকুরের অভিযোগ
দান করা সম্পত্তিতে জীবদ্দশা ভোগাধিকার: নতুন আইন ঘিরে বিতর্ক
রাত পৌনে ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু
বিয়ের মাত্র দুই মাসের মাথায় হাটহাজারীতে নববধূর ঝুলন্ত মরদেহ
নবাবগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী যুবকের মৃত্যু
দান করা সম্পত্তিতে আজীবন ভোগের অধিকার: নতুন আইন ঘিরে বিতর্ক

আরও পড়ুন

মাওয়া ভ্রমণে গিয়ে বিপত্তি, ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত যুবক
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে পোস্তগোলা ব্রিজের ওপর ট্রাকের ধাক্কায় হুমায়ুন কবির (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার মোটরসাইকেলে থাকা বন্ধু সোহেল (২২) গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, হুমায়ুন ও সোহেলসহ ১০-১২ জন বন্ধুর একটি দল রাতের বেলা ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে যান। ভোরে বাসায় ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ওপর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৬টায় চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ুন কবির চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামের মো. রহমানের ছেলে। তিনি রাজধানীর ঢালিবাড়ি এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
১২-১৪ ঘণ্টা লোডশেডিংয়ে দেশ ‘পাওয়ারলেস’: সংসদে শফিকুরের অভিযোগ
দান করা সম্পত্তিতে জীবদ্দশা ভোগাধিকার: নতুন আইন ঘিরে…
রাত পৌনে ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক…
বিয়ের মাত্র দুই মাসের মাথায় হাটহাজারীতে নববধূর ঝুলন্ত…
নবাবগঞ্জে সিএনজি অটোরিকশা উল্টে যাত্রী যুবকের মৃত্যু
দান করা সম্পত্তিতে আজীবন ভোগের অধিকার: নতুন আইন…