নিম্নচাপের প্রভাবে ঢাকাজুড়ে টানা বৃষ্টি, নগরজীবনে অচলাবস্থা
আষাঢ়ের শেষে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর নিত্যজীবন। শুক্রবার (১০ জুলাই) ভোর থেকেই ঢাকায় শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিগুলো হাঁটু পর্যন্ত পানিতে তলিয়ে যায়। সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।
সমুদ্র সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীতে সকাল থেকেই বাসের সংখ্যা ছিল কম। ফলে বাংলামোটর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। অনেকে রেইনকোট বা ছাতা ব্যবহার করলেও গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষকে পুরোপুরি ভিজতে দেখা যায়। রিকশা ভাড়াও বেড়েছে অনেক গুণ।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ভারতের মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও এর প্রভাবে আগামীকাল শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বেড়েছে এবং চট্টগ্রামসহ পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে, যা বন্যা আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
পাহাড়ি বন্যায় বিপর্যস্ত তিন পার্বত্য জেলা, মন্ত্রণালয়ে স্থাপিত হলো কন্ট্রোল…
মাওয়া ভ্রমণে গিয়ে বিপত্তি, ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত যুবক
ফরিদপুর বিএনপি নেতার স্ত্রীর ইন্তেকাল, শোকাহত প্রতিমন্ত্রী
চট্টগ্রামে ১১ মোবাইলসহ গ্রেফতার ‘বাদশা’, স্বীকার করেছে ছিনতাইয়ের দায়
নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যা: ৪০ হাজার টাকা লুটের ঘটনায় গ্রেফতার…
মাদক ও অস্ত্রসহ রাজধানীজুড়ে গ্রেফতার ৪২৫, ডিএমপির বিশেষ অভিযান

আরও পড়ুন

নিম্নচাপের প্রভাবে ঢাকাজুড়ে টানা বৃষ্টি, নগরজীবনে অচলাবস্থা
আষাঢ়ের শেষে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর নিত্যজীবন। শুক্রবার (১০ জুলাই) ভোর থেকেই ঢাকায় শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগলিগুলো হাঁটু পর্যন্ত পানিতে তলিয়ে যায়। সাপ্তাহিক ছুটির দিনেও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে।
সমুদ্র সৃষ্ট নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে রাজধানীতে সকাল থেকেই বাসের সংখ্যা ছিল কম। ফলে বাংলামোটর ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। অনেকে রেইনকোট বা ছাতা ব্যবহার করলেও গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া মানুষকে পুরোপুরি ভিজতে দেখা যায়। রিকশা ভাড়াও বেড়েছে অনেক গুণ।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ভারতের মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও এর প্রভাবে আগামীকাল শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি বেড়েছে এবং চট্টগ্রামসহ পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনায় হতাহতের খবর পাওয়া গেছে, যা বন্যা আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পর্কিত খবর
পাহাড়ি বন্যায় বিপর্যস্ত তিন পার্বত্য জেলা, মন্ত্রণালয়ে স্থাপিত…
মাওয়া ভ্রমণে গিয়ে বিপত্তি, ফেরার পথে ট্রাকের ধাক্কায়…
ফরিদপুর বিএনপি নেতার স্ত্রীর ইন্তেকাল, শোকাহত প্রতিমন্ত্রী
চট্টগ্রামে ১১ মোবাইলসহ গ্রেফতার ‘বাদশা’, স্বীকার করেছে ছিনতাইয়ের…
নরসিংদীতে বাকপ্রতিবন্ধী ববি হত্যা: ৪০ হাজার টাকা লুটের…
মাদক ও অস্ত্রসহ রাজধানীজুড়ে গ্রেফতার ৪২৫, ডিএমপির বিশেষ…