দেশের ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস জারি করা হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া সংক্রান্ত এই তথ্য জানিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে নদীবন্দরগুলোয় নৌকা ও ছোট জাহাজ সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন এমপি এরশাদ, বোয়ালখালীতে খাদ্য সহায়তা
বিদেশে কর্মী পাঠাতে ১১০ প্রতিষ্ঠানে চলছে দক্ষতা প্রশিক্ষণ
রাজধানীতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, চলবে আরও দিন
দেশের ১৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১…
ঢাকাজুড়ে মুষলধারে বৃষ্টি, সবখানে পানি, চরম ভোগান্তি
বিদেশে কাজের সুযোগে দক্ষতা বাড়াতে ১১০ কেন্দ্রে প্রশিক্ষণ

আরও পড়ুন

দেশের ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য এই পূর্বাভাস জারি করা হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া সংক্রান্ত এই তথ্য জানিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে নদীবন্দরগুলোয় নৌকা ও ছোট জাহাজ সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন এমপি এরশাদ, বোয়ালখালীতে খাদ্য সহায়তা
বিদেশে কর্মী পাঠাতে ১১০ প্রতিষ্ঠানে চলছে দক্ষতা প্রশিক্ষণ
রাজধানীতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, চলবে আরও…
দেশের ১৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা,…