বিদেশে কাজের সুযোগে দক্ষতা বাড়াতে ১১০ কেন্দ্রে প্রশিক্ষণ
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরির কাজ জোরদার করেছে সরকার। এরই অংশ হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন ১১০টি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৫৫টি ভিন্ন কোর্সের মাধ্যমে তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এমপি মো. হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্বের সাথে কাজ করছে। বিদেশ গমনেচ্ছু কর্মীদের ভাষাগত বাধা দূর করতে আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ, জার্মান এবং ইতালিয়ান ভাষায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, দক্ষতা উন্নয়ন কর্মসূচিকে আরও বিস্তৃত করতে ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় রাজবাড়ির পাংশা উপজেলায়ও একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এসব পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও যোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
বিদেশে কাজের সুযোগে দক্ষতা বাড়াতে ১১০ কেন্দ্রে প্রশিক্ষণ
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি তৈরির কাজ জোরদার করেছে সরকার। এরই অংশ হিসেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীন ১১০টি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৫৫টি ভিন্ন কোর্সের মাধ্যমে তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এমপি মো. হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্বের সাথে কাজ করছে। বিদেশ গমনেচ্ছু কর্মীদের ভাষাগত বাধা দূর করতে আরবি, জাপানি, কোরিয়ান, ইংরেজি, চাইনিজ, জার্মান এবং ইতালিয়ান ভাষায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, দক্ষতা উন্নয়ন কর্মসূচিকে আরও বিস্তৃত করতে ৫০টি উপজেলায় ৫০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আওতায় রাজবাড়ির পাংশা উপজেলায়ও একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এসব পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও যোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…