জাদুশিল্পের জন্য বড় সুখবর, রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সহায়তার ঘোষণা
দেশের জাদুশিল্পীদের জন্য দীর্ঘদিনের দাবি পূরণ করে সরকার জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই শিল্পকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাদুশিল্পীদের জন্য আর্থিক অনুদান এবং নিয়মিত প্রদর্শনীর আয়োজনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জাদুশিল্পী ঐক্য সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাদুশিল্পীরা অবহেলিত ছিলেন, এটি সৃজনশীল অর্থনীতির অংশ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। তাই নতুন বাজেটে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে এবং প্রতি মাসে অন্তত একবার শিল্পকলা একাডেমিতে জাদুর শো আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর জুয়েল আইচ সরকারের এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেন। এছাড়া জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ, রেজাউদ্দিন স্টালিন এবং বিপাশা আইচসহ অন্যান্য অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।
জাদুশিল্প জুয়েল আইচ নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাষ্ট্রীয় স্বীকৃতি সংস্কৃতি মন্ত্রণালয়
সম্পর্কিত খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে মৌলিক ঘাটতি: টিআইবির উদ্বেগ
ক্যানভাসে ফুটে উঠল ঢাকার ৪১৬ বছর, শিল্পকলা একাডেমিতে চিত্র প্রদর্শনী
কদমতলীর বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, দাবি: দীর্ঘদিনের মানসিক অসুস্থতা
উল্টোপথে গাড়ি চালানোয় দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
হিস্যার দাবি নয়, সংশোধন প্রক্রিয়ায়ও এগিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হিস্যার দাবি নয়, সংশোধন প্রক্রিয়ায় এগিয়ে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

জাদুশিল্পের জন্য বড় সুখবর, রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সহায়তার ঘোষণা
দেশের জাদুশিল্পীদের জন্য দীর্ঘদিনের দাবি পূরণ করে সরকার জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই শিল্পকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি জাদুশিল্পীদের জন্য আর্থিক অনুদান এবং নিয়মিত প্রদর্শনীর আয়োজনের ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জাদুশিল্পী ঐক্য সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাদুশিল্পীরা অবহেলিত ছিলেন, এটি সৃজনশীল অর্থনীতির অংশ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। তাই নতুন বাজেটে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে এবং প্রতি মাসে অন্তত একবার শিল্পকলা একাডেমিতে জাদুর শো আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর জুয়েল আইচ সরকারের এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেন। এছাড়া জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ, রেজাউদ্দিন স্টালিন এবং বিপাশা আইচসহ অন্যান্য অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে মৌলিক ঘাটতি:…
ক্যানভাসে ফুটে উঠল ঢাকার ৪১৬ বছর, শিল্পকলা একাডেমিতে…
কদমতলীর বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, দাবি: দীর্ঘদিনের…
উল্টোপথে গাড়ি চালানোয় দুঃখ প্রকাশ করলেন মন্ত্রী রশিদুজ্জামান…
হিস্যার দাবি নয়, সংশোধন প্রক্রিয়ায়ও এগিয়ে আসতে হবে:…