ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগ জাবের ও জুমার
ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা। শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পৃথক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তারা। জাবের তার পোস্টে বলেছেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।
পদত্যাগের প্রসঙ্গে জাবের তার পোস্টে স্পষ্ট করে বলেছেন, দিল্লির সেবাদাসদের খুশি হওয়ার কারণ নেই। তিনি শুধু ইনকিলাব কালচারাল সেন্টার ছেড়েছেন, ইনকিলাব মঞ্চ ছেড়েননি। গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন, আজাদির এই লড়াইকে কোনভাবেই থামানো যাবে না।
সম্পর্কিত খবর
ব্যাংক ঋণের চাপে ও ব্যবসায় লোকসানে কাপড় ব্যবসায়ীর আত্মহত্যা
স্পিকারের অভিযোগ: হাসিনার আমলে গুম আর ভীতির রাষ্ট্র প্রতিষ্ঠিত
প্রযুক্তির চেয়ে জনসেবার মানোন্নয়নই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য
তেজগাঁও বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯
সামরিক মর্যাদায় নিহত ৩ বিমানসেনার জানাজা সম্পন্ন, আহত ৪ জন…
সেপ্টেম্বরেও গরমের দাপট, তাপপ্রবাহ ও সাগরে লঘুচাপের সম্ভাবনা

আরও পড়ুন

ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগ জাবের ও জুমার
ইনকিলাব কালচারাল সেন্টার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা। শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিদ্যমান দলিল-দস্তাবেজের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পৃথক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তারা। জাবের তার পোস্টে বলেছেন, শহীদ ওসমান হাদি শাহাদাতের আগে ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ‘জনতার আমানত’ হিসেবে পরিচালিত হওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।
পদত্যাগের প্রসঙ্গে জাবের তার পোস্টে স্পষ্ট করে বলেছেন, দিল্লির সেবাদাসদের খুশি হওয়ার কারণ নেই। তিনি শুধু ইনকিলাব কালচারাল সেন্টার ছেড়েছেন, ইনকিলাব মঞ্চ ছেড়েননি। গত ছয় মাস ধরে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন, আজাদির এই লড়াইকে কোনভাবেই থামানো যাবে না।
সম্পর্কিত খবর
ব্যাংক ঋণের চাপে ও ব্যবসায় লোকসানে কাপড় ব্যবসায়ীর…
স্পিকারের অভিযোগ: হাসিনার আমলে গুম আর ভীতির রাষ্ট্র…
প্রযুক্তির চেয়ে জনসেবার মানোন্নয়নই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য
তেজগাঁও বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, গ্রেফতার ৫৯
সামরিক মর্যাদায় নিহত ৩ বিমানসেনার জানাজা সম্পন্ন, আহত…