মগবাজারে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানা এলাকার মগবাজার রেলক্রসিংয়ের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় এক পথচারী তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোহাম্মদ শাহজাহান জানান, মগবাজার রেলক্রসিং এলাকায় তিনি ওই নারীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত ওই নারী ভবঘুরে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জানানো হবে।
সম্পর্কিত খবর
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ আটক ৬

মগবাজারে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানা এলাকার মগবাজার রেলক্রসিংয়ের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় এক পথচারী তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মোহাম্মদ শাহজাহান জানান, মগবাজার রেলক্রসিং এলাকায় তিনি ওই নারীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত ওই নারী ভবঘুরে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জানানো হবে।
সম্পর্কিত খবর
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের…
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন:…
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু
যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের রহস্য: ব্যাংক চেকসহ…