সংসদ ভবনে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের
বিএনপি সরকারের উদ্যোগে সংসদ অধিবেশন পর্যবেক্ষণে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে অধিবেশনের বিরতিকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল সংসদ ভবনে এসে পৌঁছান। তারা সংসদের নান্দনিক স্থাপত্য ঘুরে দেখেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিকেলে অধিবেশন কক্ষে বসে সরাসরি কার্যক্রম দেখেন। এতে নটর ডেম কলেজের ৫৩ জন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৬৯ জন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চার বিদেশি শিক্ষার্থীসহ একটি প্রতিনিধি দল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মাধ্যমে আরও ১৮ জন অংশ নেন। প্রধানমন্ত্রীর সাথে এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র-শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন করতে হবে। দেশ গঠনে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

সংসদ ভবনে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের
বিএনপি সরকারের উদ্যোগে সংসদ অধিবেশন পর্যবেক্ষণে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে অধিবেশনের বিরতিকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল সংসদ ভবনে এসে পৌঁছান। তারা সংসদের নান্দনিক স্থাপত্য ঘুরে দেখেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিকেলে অধিবেশন কক্ষে বসে সরাসরি কার্যক্রম দেখেন। এতে নটর ডেম কলেজের ৫৩ জন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৬৯ জন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চার বিদেশি শিক্ষার্থীসহ একটি প্রতিনিধি দল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মাধ্যমে আরও ১৮ জন অংশ নেন। প্রধানমন্ত্রীর সাথে এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্র-শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জন করতে হবে। দেশ গঠনে তাদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…